> For the complete documentation index, see [llms.txt](https://qt.howtocode.dev/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://qt.howtocode.dev/qt-install/qt-configure.md).

# কিউট কনফিগারেশন

প্রতিটা ইন্সটলারের সাথে যে কিউট ক্রিয়েটর আইডিই আছে তাতে কিউট এনভায়রনমেন্ট অটো কনফিগার করা থাকে। যদি আপনি ইন্সটলার থেকে কিউট ফ্রেমওয়ার্ক ডাউনলোড করে থাকেন তাহলে নিচের অংশ স্কিপ করে যেতে পারেন। কোন ক্ষেত্রে কিউট ক্রিয়েটর আইডিই কনফিগার করা না থাকলে কিংবা আলাদা করে ডাউনলোড করা লাইব্রেরীর সাথে কিউট ক্রিয়েটর ইনটিগ্রেট করতে হলে দুটা জিনিস কনফিগার করতে হবে।

* কিউমেক `qmake`
* কম্পাইলার `GCC` বা `MinGW` বা `Clang` বা `MSVS`

## কিউমেক (qmake)

কিউমেক হল কিউট ফ্রেমওয়ার্কের একটি খুবই গুরুত্বপূর্ণ টুল যা দিয়ে সকল কিউট প্রজেক্ট বিল্ড সিস্টেম ও ইনটিগ্রেশন কাজ করে। অর্থাৎ কিউট ক্রিয়েটরকে শুধুমাত্র `qmake.exe` বা `qmake.app` বা লোকাল `qmake` কমান্ড চিনিয়ে দিলেই কিউট ক্রিয়েটর দিয়ে যেকোন এপ্লিকেশন ডেভলপ করা সম্ভব। অপারেটিং সিস্টেম অনুযায়ী কিউমেক এর লোকেশন আলাদা আলাদা হতে পারে। যেমন -

* উইন্ডোজ সিস্টেমে কিউমেক লোকেশন হয় `C:/Qt/Qt5.4.0/5.4/mingw491_32/bin/qmake.exe`
* লিনাক্স সিস্টেমে কিউমেক লোকেশন হয় `/usr/bin/qmake` বা `/usr/bin/qmake-qt5` বা `/home/minhaz/Qt5.4.0/Qt5.4/bin/qmake`
* ম্যাক সিস্টেমে কিউমেক লোকেশন হয় `/Users/minhaz/Qt5.4.0/5.4/clang_64/bin/qmake`

## কম্পাইলার

যেহেতু কিউট একটি সি++ বেজড ফ্রেমওয়ার্ক, বিল্ড করতে ও ডিবাগিং এর জন্য কিউট ক্রিয়েটরকে যেকোন টুলচেইন (কম্পাইলার, ডিবাগার, রিসোর্স কম্পাইলার ইত্যাদির সেট) চিনিয়ে দিতে হয়। অপারেটিং সিস্টেম অনুযায়ী কম্পাইলার পাথ এর লোকেশন আলাদা আলাদা হতে পারে। যেমন -

* উইন্ডোজ সিস্টেমে কম্পাইলার লোকেশন হয় `C:/Qt/Qt5.4.0/Tools/mingw491_32/bin/g++.exe`
* লিনাক্স সিস্টেমে কম্পাইলার লোকেশন হয় `/usr/bin/g++`
* ম্যাক সিস্টেমে কম্পাইলার লোকেশন হয় `/usr/bin/clang++`

কিউমেক আর কম্পাইলার আইডেন্টিফাই করার পর এবার কিউট ক্রিয়েটরে সেগুলো সেট করার পালা। এজন্য কিউট ক্রিয়েটর ওপেন করতে হবে।

* `Tool` থেকে `Options` মেনুতে যেতে হবে
* সাইডবার থেকে `Build & Run` এ ক্লিক করলে একটি ট্যাব লিস্ট আসবে
* `Compilers` ট্যাবে ক্লিক করে `Add` বাটনে ক্লিক করলে কম্পাইলার লিস্টে একটি নতুন লাইন যুক্ত হবে
* সেখানে `Compiler path` এর পাশে `Browse...` বাটন চেপে কম্পাইলার পাথটি সেট করে দিতে হবে

এবার কিউমেক সেট করার পালা। `Qt Versions` ট্যাবে গিয়ে উপরের মত নিয়মে `Add` ক্লিক করে `qmake` এর লোকেশন সেট করে দিলে অটোমেটিক একটা কিউট ভার্শন এড হয়ে যাবে।

কম্পাইলার আর কিউমেক সেট করা হয়ে গেলে বাকি থাকে `Kits` তৈরী করা। কিটস মানে ভ্যালিড কিউট ভার্শন আর কম্পাইলারের সেট। কেননা কিউট দিয়ে একই সাথে বিভিন্ন প্লাটফর্ম যেমন এন্ড্রয়েড, আইওএস এর জন্যেও এপ্লিকেশন ডেভলপ করা সম্ভব। তাই বিভিন্ন টার্গেট প্লাটফর্মের জন্য একাধিক কিটস তৈরী করা সম্ভব।

`Kits` ট্যাব থেকে সঠিকভাবে `Compiler` আর `Qt Version` সিলেক্ট করে `Apply` এ ক্লিক করে যদি কোনরকম ওয়ার্নিং না আসে তাহলে বুঝতে হবে কিউট ক্রিয়েটর ডেভলপমেন্টের জন্য প্রস্তুত।
