> For the complete documentation index, see [llms.txt](https://qt.howtocode.dev/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://qt.howtocode.dev/qt-install/qt-install-mac.md).

# ম্যাকে ইন্সটল করা

ম্যাকের জন্য যেকোন এপ্লিকেশন ইন্সটল করা খুবই সহজ হলেও কিউট ইন্সটল করা বেশ কঠিন। ম্যাকের জন্য আমরা `qt-opensource-mac-x64-clang-5.4.0.dmg` ফাইলটি ডাউনলোড করে ব্যাবহার করবো।

প্রথমেই যা করতে হবে তা হল `Xcode Command Line Tools for Mac OS X` ডাউনলোড করতে হবে। কারণ আমরা যে কিউট ভার্শনটি ডাউনলোড করেছি সেটা দিয়ে ডেভলপ করতে হলে `Clang` কম্পাইলার দরকার।

ডাউনলোড করার পর সেটা ইন্সটল করতে হবে। ইন্সটলের পর অবশ্যই `XCode Developer License Agreement` একসেপ্ট করতে হবে। এই কাজটা দুভাবে করা যেতে পারে।

* আপনার ম্যাকে `XCode` ইন্সটল করা থাকলে সেটা রান করান। শুরুতেই লাইসেন্স এগ্রিমেন্ট ডায়ালগ আসবে এবং এডমিন পাসওয়ার্ড দিয়ে লাইসেন্স একসেপ্ট করে নিতে হবে।
* `sudo xcodebuild -license` কমান্ডটি দিয়ে স্ক্রল করতে থাকুন। কনসোলের শেষে পৌছালে লেখার অপশন আসবে, সেখানে `agree` লিখে রিটার্ন চাপুন।

ব্যাস হয়ে গেল। `Xcode Command Line Tools for Mac OS X` কাজ করছে কিনা চেক করার জন্য টার্মিনাল খুলে `clang++` কমান্ডটি লিখে রিটার্ন চাপুন। যদি নিচের মত দেখায় তাহলে বুঝবেন `clang++` টুলটি কিউট ক্রিয়েটরের সাথে ব্যাবহারের জন্য রেডি।

```
minhaz$ clang++
clang: error: no input files
```

এবার `qt-opensource-mac-x64-clang-5.4.0.dmg` ফাইলটি ডাবল ক্লিক করে মাউন্ট করুন। নতুন আসা ভলিউম ওপেন করলে নিচের মত ইন্সটলার আসবে।

![Install Qt on Mac 1](https://293841059-files.gitbook.io/~/files/v0/b/gitbook-legacy-files/o/assets%2F-LMyJjLOoh3Dpc-kdN4d%2F-LMyJz-eizcan-PZnvK7%2F-LMyK--5idOrauc3ZM6h%2Fmac1.png?generation=1537570248123591\&alt=media)

ইন্সটলারে ডাবল ক্লিক করলে নিচের মত উইন্ডো আসবে। সেখানে `Continue` চাপতে হবে।

![Install Qt on Mac 2](https://293841059-files.gitbook.io/~/files/v0/b/gitbook-legacy-files/o/assets%2F-LMyJjLOoh3Dpc-kdN4d%2F-LMyJz-eizcan-PZnvK7%2F-LMyK--7uPhY8ob-W0id%2Fmac2.png?generation=1537570247434030\&alt=media)

এরপর ইন্সটল করার পাথ দিতে হবে। ইন্সটল করার ডিরেক্টরী ফাইন্ডার থেকে লুকিয়ে রাখতে চাইলে ডিরেক্টরীর নামের আগে একটি ডট (যেমন `/Users/minhaz/.Qt5.4.0`) ব্যাবহার করা যেতে পারে। কেননা ইন্সটল করার পর ওই ডিরেক্টরী থেকে কোন ফাইল ভুলবশত মুছে গেলে সমস্যা তৈরী হবে।

![Install Qt on Mac 3](https://293841059-files.gitbook.io/~/files/v0/b/gitbook-legacy-files/o/assets%2F-LMyJjLOoh3Dpc-kdN4d%2F-LMyJz-eizcan-PZnvK7%2F-LMyK--9ga-e8SlVeqRZ%2Fmac3.png?generation=1537570247474986\&alt=media)

এরপর কম্পোনেন্টের লিস্ট আসবে। সেখান থেকে দরকারী কম্পোনেন্ট সিলেক্ট করতে হবে। চাইলে `Source Components` ইন্সটল করতে পারেন। তবে স্পেস কম থাকলে স্কিপ করে যেতে পারেন। কিউট ক্রিয়েটর আইডিই যদি আলাদা করে ডাউনলোড করা থাকে তবে এইখানে আনচেক করে দিতে পারেন।

![Install Qt on Mac 4](https://293841059-files.gitbook.io/~/files/v0/b/gitbook-legacy-files/o/assets%2F-LMyJjLOoh3Dpc-kdN4d%2F-LMyJz-eizcan-PZnvK7%2F-LMyK--B0rtO86ShsByq%2Fmac4.png?generation=1537570248306742\&alt=media)

এরপর লাইসেন্স একসেপ্ট করার পর কনফার্ম করলে আপনার পিসিতে কিউট লাইব্রেরী ও কিউট ক্রিয়েটর আইডিই ইন্সটল হওয়া শুরু হবে।

![Install Qt on Mac 5](https://293841059-files.gitbook.io/~/files/v0/b/gitbook-legacy-files/o/assets%2F-LMyJjLOoh3Dpc-kdN4d%2F-LMyJz-eizcan-PZnvK7%2F-LMyK--DdW8dcY3C3KZ9%2Fmac5.png?generation=1537570248182648\&alt=media)

ইন্সটল শেষে কিউট ক্রিয়েটর রান করানোর জন্য প্রম্পট করবে। `Done` চাপলে ইন্সটলার বন্ধ হয়ে যাবে। এখন আপনি ভলিউমটি `Eject` করতে পারেন।

![Install Qt on Mac 6](https://293841059-files.gitbook.io/~/files/v0/b/gitbook-legacy-files/o/assets%2F-LMyJjLOoh3Dpc-kdN4d%2F-LMyJz-eizcan-PZnvK7%2F-LMyK--FtafVlTVZPkSv%2Fmac6.png?generation=1537570249674722\&alt=media)

রান করানোর পর `Qt Creator` এপটি ডকে পিন করে রাখতে পারেন। সবকিছু ঠিকমত শেষ হওয়ার অর্থ আপনি ম্যাকে কিউট ডেভলপমেন্ট শুরু করার জন্য প্রস্তুত।
